দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের ঘাটাইলে এক ব্যবসায়ীকে মারধর করে নিজ বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপি নেতাদের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী রফিকুল ইসলাম।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের হাতিমারা এলাকায় এ ঘটনা ঘটে। রফিকুল ইসলামের বসতবাড়ি নিজের দাবি করে প্রতিবেশী হাবিবুর রহমান হবি স্থানীয় বিএনপি নেতা মোফাজ্জল, আল মামুনসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে সেখানে যান। একপর্যায়ে রফিকুল ইসলাম ও তার ভাই আকবর হোসেনকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে।
ভুক্তভোগীর অভিযোগ, এ সময় বাড়িতে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলাও করা হয়েছে বলে জানান তিনি।
রফিকুল ইসলাম ও তার স্বজনেরা বলেন, দীর্ঘদিন ধরে তারা ওই বাড়িতে বসবাস করে আসছেন। হঠাৎ হাবিবুর রহমান হবি বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে বাড়িতে হামলা চালিয়ে তাদের মারধর করে বের করে দেন। ঘটনার পর নিরাপত্তাহীনতায় তারা এলাকায় থাকতে পারছেন না এবং বিভিন্ন স্থানে অবস্থান করছেন।
তবে হাবিবুর রহমান হবির দাবি, বাড়িটি যে জায়গায় নির্মাণ করা হয়েছে, সেটি তার জায়গা। ভবন নির্মাণের সময় রফিকুল ইসলাম তার কাছ থেকেও টাকা নিয়েছেন বলে দাবি করেন তিনি।
সাগরদিঘী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল হালিম বলেন, ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি।
ঘাটাইলের সাগরদীঘি ফাঁড়ির ইনচার্জ জানান, জরুরি সেবা নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুই পক্ষকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
যে আই